বড়লেখায় অগ্নিকান্ডে দোকানঘর পুড়ে ছাই

November 16, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে ঘটিত অগ্নিকান্ডে একটি টং দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা রাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে নুর উদ্দিন ওরফে নুনু মিয়ার পার্সের দোকানে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছার পূর্বেই প্রত্যক্ষদর্শী লোকজন দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় পার্শবর্তী দোকানগুলো ভয়াবহ অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পায়। দোকান মালিক অভিযোগ করেন শত্রুতাবশত কেউ তার দোকানে অগ্নিসংযোগ করতে পারে।

জানা গেছে, দক্ষিণভাগ বাজারের উত্তর পার্শে মেইনরোডের পূর্বপার্শে দীর্ঘদিন ধরে সাইকেল ও রিকশা মেকানিক্স নুর উদ্দিন ওরফে নুনু মিয়া একটি টং দোকানে বাইসাকেলের যন্ত্রাংশের ব্যবসা করেন। মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে মালামাল আনতে তিনি জুড়ী যান। দোকান বন্ধের প্রায় আধঘন্টা পর তালাবদ্ধ ঘরে আগুন জ্বলতে থাকে। এসময় বাজারের লোকজন দৌঁড়ে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌছে। তবে এর আগেই দোকানঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com