মৌলভীবাজার-১ আসন বিএনপির দলীয় মনোনয়ন ফরম তুললেন আরো ৬ নেতা

November 17, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজার-১ আসন (বড়লেখা ও জুড়ী) থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দলিয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপির আরো ৬ নেতা। এর আগে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও নাসির উদ্দিন মিঠুসহ ৭ বিএনপি নেতা দলিয় মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ পর্যন্ত দলের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়ালো ১৩।

বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থীরা হলেন, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি  দেওয়ান আইনুল হক মিনু, সাধারন সম্পাদক হাবিবুর রহমান আছগর।

এ আসন থেকে অসংখ্য বিএনপি নেতার দলিয় মনোনয়র ফরম উত্তোলন প্রসঙ্গে মনোনয়ন প্রত্যাশী বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, যারা দলিয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাদের সকলেই বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাদের জাতীয় নির্বাচনে অংশগ্রহনের যোগ্যতা এবং অংশগ্রহনের অধিকার রয়েছে। তবে দল যাকেই মনোনয়ন দিবে সেই প্রার্থীকে তথা ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com