বড়লেখায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান
November 17, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডার গার্টেনের উদ্যোগে ও হামিদা খাতুন চৌধুরী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ১৭ নভেম্বর শনিবার প্রতিষ্ঠানের ২৩০ জন শিশু শিক্ষার্থীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। ব্লু-বার্ডের প্রিন্সিপাল সাহেদ আহমদের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ব্যাংকার নাজমুল ইসলাম, বাংলা টিভি ও মানবজমিন প্রতিনিধি মো. রুয়ের কামাল, সমাজসেবক মো. আব্দুল লতিফ, মো. জয়নুল হক জয়নাল, দুলাল আহমদ, সেলিম উদ্দিন, হামিদা খাতুন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. পাপ্পু কুমার কর্মকার, পরিচালক মো. বদরুল হোসেন। পরে পি.ই.সি সমাপনি পরীক্ষা উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন