সিলেট বিভাগে আ’লীগের একমাত্র দলীয় একক প্রার্থী হুইপ শাহাব উদ্দিন

November 17, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসনে আওয়ামীলীগের একমাত্র দলিয় একক প্রার্থী হলেন হুইপ শাহাব উদ্দিন এমপি।

১৯৮৪ সাল থেকে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের টানা তিন বারের ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন। তৃণমুল  থেকে উঠে এসে ১৯৯৬ সালে আওয়ামীলীগ থেকে তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর নিকট পরাজিত হলেও ২০০৯ সালে পুনরায় এমপি নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারীর পাতানো নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রীর মর্যাদায় দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করছেন।

টানা দুইবারের এমপি ও তৃতীয় বার নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়া বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হতে এবার আ’লীগের একক প্রার্থী।

ব্যক্তিগত জীবনে হুইপ শাহাব উদ্দিন এমপি ২ ছেলে ও ২ মেয়ের জনক। দুই ছেলে ও এক মেয়েকে বিয়ে দিয়েছেন। বিয়ের বাকি ছোট মেয়ে বিলেতে মেডিকেলে পড়ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com