বড়লেখায় জাকির হোসেন জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা

November 18, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাকির হোসেন জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা ১৮ নভেম্বর রোববার দক্ষিণভাগ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর ও সুজানগর ইউনিয়নের আটটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ১৪০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শাখাওয়াৎ হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, সাংবাদিক আব্দুর রব, মো. রুয়েল কামাল।

পরীক্ষা কেন্দ্রের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বৃত্তি প্রকল্পের সদস্য সিনিয়র শিক্ষক বদরুল হক, ইন্দ্রজিৎ কুমার পাল। হল সুপারের দায়িত্ব পালন করেন দক্ষিণভাগ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com