বড়লেখায় মদ ব্যবসায়ীর হামলায় আহত ৫

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় মদ (ছোলাই) বিক্রিতে বাঁধা দেয়ায় নারী মাদক ব্যবসায়ীর নেতৃত্বে হামলা চালিয়ে ৫ ব্যক্তিকে আহত করা হয়েছে। ২১ নভেম্বর বুধবার সকালে উপজেলার দক্ষিণভাগ (দ:) ইউপির দক্ষিণভাগ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতদের ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
জানা গেছে, বড়লেখার চিহ্নিত বাংলা মদ ব্যবসায়ী বাসুমতি রবি দাস (৬০) বুধবার সকালে প্রতিবেশির বাড়িতে গিয়ে মদ বিক্রি করছিল। এসময় মৃত শ্রীকৃষ্ণ রবি দাসের মেয়ে মনি রবি দাস (২০) তাকে বাঁধা দেয়। এর জের ধরে মাদক ব্যবসায়ী বাসুমতি রবি দাসের নেতৃত্বে, তার ছেলে মিন্টু, দেবর রমন রবি ও অভিজিৎ রবি দাস হামলা চালিয়ে মনি রবি দাস, চম্পা রবি দাস, মিলন রবি দাস, ছোকল রবি দাস ও তার স্ত্রী দেবন্তি রবি দাসকে পিটিয়ে আহত করে।
আহতদের স্বজন রঞ্জন রবি দাস জানান, বাসুমতি মদ ব্যবসার কারণে ইতিপুর্বে কয়েকবার জেল খেটেছে। বারবার বাঁধা দেয়া স্বত্তেও সে এ ব্যবসা না ছাড়ায় এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ হামলার ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।



মন্তব্য করুন