বড়লেখায় স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেফতার
August 10, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে মাহির আহমদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ৯ আগস্ট সকালে সকালে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে মাহিরকে গ্রেফতার করা হয়েছে। সে উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের খলিল উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাজপুর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাহিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে গত রোববার (৪ আগস্ট) স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। ছাত্রীর পিতা গত মঙ্গলবার (৬ আগস্ট) বড়লেখা থানায় এ বিষয়ে একটি মামলা করেন।



মন্তব্য করুন