বড়লেখা উপজেলা বিএনপির ঈদ পুর্নমিলনী

August 17, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা বিএনপির ঈদ পুর্নমিলনী বৃহস্পতিবার রাতে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মুকিত লুলু, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মইন উদ্দিন, আব্দুল কুদ্দুস স্বপন, আতাউস সহিদ, যুবদল নেতা নাদের আহমদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com