কারিতাস সমাজ পর্যায়ে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের জন্য ইউনিয়ন ফোরামের সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে সমাজ পর্যায়ে প্রতিবন্ধী নারীদের ক্ষমতায়নের জন্য ইউনিয়ন ফোরামের সভা বৃহস্পতিবার ২২ আগস্ট সকাল ১০ঘটিকায় শ্রীমঙ্গলের ইছবপুরে অবস্থিত কারিতাস কারিগরী বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় । কারিতাসের মাঠ কর্মকর্তা ফাসবন পলেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা জনাব লুটমন এডমন্ড পডুনা। সভায় ইউনিয়ন নারী ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এতে বক্তব্য রাখেন প্রতিবন্ধী নারী ফোরামের সভানেত্রী সুক্তা রানী দেব, ৩নং ইউপি সদস্য শাহজাহান মিয়া প্রমুখ। সভায় বক্তারা প্রতিবন্ধী নারী ফোরাম গঠনের উদ্দেশ্য অজন ও ষান্মাসিক পরিকল্পনা তৈরীর বিষয়ে সভায় আলোচনা করাহয় ।উক্ত সভায় ৩নং শ্রীমঙ্গল ইউয়িনের বিভিন্ন ওয়ার্ডের প্রতিবন্ধী নারী এবং প্রবীন নারীরা সহ ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন