বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে যুবলীগের শোক র‌্যালী

August 22, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক পৌর মেয়রের বাসভবনের সামনে থেকে যুবলীগের হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে এক শোক র‌্যালী বের হয়। র‌্যালী শেষে দুপুর ১২টায় উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক বাবুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি মো. আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য মো. মোসাহিদ আলী, মুজিবুর রহমান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শায়েক আহমদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মো. সানোয়ার হোসেন, আবুল বশর জিল্লুল, নিয়াজ মুর্শেদ রাজু, জহির আলম নানু, আনোয়ার হোসেন, আনোয়ার পারভেজ আলাল, বদরুল ইসলাম, মঈনুল খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ। সভার শুরুতে ১৫ই আগষ্ট নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com