কমলগঞ্জে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

August 24, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ৬০পিছ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ৮টায় আদমপুর আধকানী সড়কের তেরাব আলীর বাড়ির সামন থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো-আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে নজিব আলী (২৫) ও একই গ্রামের খলিল মিয়ার ছেলে তোয়াবুর রহমান (২৪)।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক চম্পক দামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত আটটায় আদমপুর-আধকানী সড়কের তেরাব আলীর বাড়ির সামনে  নজিব আলী ও তোয়াবুর রহমানকে আটক করে। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হেেয়ছে। এ মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে ২৩ আগস্ট শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com