ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ কমিটি গঠন

November 4, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদ-এর ২১ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিল অধিবেশন শেষে তমালিকা চক্রবর্তী তমা’কে সভাপতি, শিহাব আহমদকে সাধারণ সম্পাদক এবং সামায়েল রহমানকে সাংগঠনিক করে ১৫ সদস্যবিশিষ্ঠ কলেজ কমিঠি গঠন করা হয়।
সোমবার ৪ অক্টোবর সকালে কলেজে কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি তপন দেবনাথ। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সহ সভাপতি ও যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলার শাখার সভাপতি মাসুক মিয়া, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুবিনয় রায় শুভ, সাধারণ সম্পাদক পিনাক দেব। সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক রাজন দেব এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সহসভাপতি সুমন কান্তি দাস, জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, জেলা সংসদের কোষাধ্যক্ষ ফাহিম চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের কোষাধ্যক্ষ শিহাব আহমদ, জেলা সংসদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাইয়ান শিপু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com