কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০১৯ সম্পন্ন : সভাপতি মিলন- সম্পাদক- আজাদ

November 10, 2019,

স্টাফ রিপোর্টার॥ উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০১৯।

দীর্ঘ ১৪ বছর পর ভানুগাছ বাজারে ৯ নভেম্বর বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি।

বাংলাদেশ আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কে¤্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক  আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  অধ্যাপক রফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন  মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ পিএইচডি, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর সভাপতি রহমান। উদ্বোধনী সভা শেষে সম্মেলনে আগামী ৩ বছরের জন্য আছলম ইকবাল মিলনকে সভাপতি ও অ্যাড- এ এস এম আজাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামীলীগ কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com