মৌলভীবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২২তম বার্ষিক সাধারণ সভা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
রবিবার ১৫ ডিসেম্বর দূপুুরে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, পরিচালক হাসান আহমদ জাবেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে নেছার আহমদ বলেন, ব্যবসা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়িরা কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব তাই যার যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিতে দেশের জন্য কাজ করে যেতে হবে।
সভাপতির বক্তব্যে দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, বর্তমানে আমাদের দেশের অর্থনীতি অনেক ভালো অবস্থানে রয়েছে। তাই আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে যদি সঠিক ভাবে কাজ করে যেতে পারি তাহলে দেশের উন্নয়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে এমসিসিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।



মন্তব্য করুন