বঙ্গবন্ধু নাট্য উৎসব ২০২০উপলক্ষে মত বিনিময়
January 11, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলায় বঙ্গবন্ধু নাট্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি দুপুর ১ টায় মৌলভীবাজার প্রেসক্লাবে মিলনায়তনে নাট্য সংসদ সভাপতি আব্দুল মতিন এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান।
তিনি আরোও জানান, ১১ জানুয়ারি থেকে ১৪ জানয়ারি ও ২৪ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি র্পযন্ত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের নাটক চলবে। মতবিনিময় সভায় জীবনচক্র থিয়েটার এর সভাপতি আনোয়ার হোসেন দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন