ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজারের আয়োজনে মতবিনিময়

January 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর উদ্দ্যোগে প্রবাসীদেরকে নিয়ে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা৭ ঘটিকায় মৌলভীবাজার শহরের এক অভিজাত রেস্তোরাঁ রেস্ট ইন হোটেলের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আই এফ এম বাংলাদেশ শাখার যুগ্ম আহবায়ক সৈয়দ মোসাহিদ আলীর সভাপতিত্বে ও আই এফ এম এর সদস্য সচিব তাজুল চৌধুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এর প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি নেতা ময়নূল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র জাসদ এর সভাপতি আব্দুল মছব্বির, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মছব্বির, বিশিষ্ট নাট্যকার খালেদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আহসান উদ্দিন চৌধুরী সুইট, দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, প্রাক্তন শিক্ষক ও যুক্তরাষ্ট্র প্রবাসী নেছারুল হক চৌধুরী, আই এফ এম এর যুক্তরাজ্য প্রতিনিধি আখলাকুল হোসেন চৌধুরী, আই এফ এম এর মন্টিল কানাডা প্রতিনিধি সুমন রায়, বুরহান উদ্দিন ইসলামিক সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি মুহিবুর রহমান মুহিব।

এছাড়া অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ ই সরকার জবলু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার, আই এফ এম এর কুলাউড়া প্রতিনিধি আব্দুল মতিন, সিনিয়র সাংবাদিক মিজান শিপু, দিপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার হেল্প ডেস্ক এর প্রধান সাংবাদিক বেলাল তালুকদার। এছাড়া বক্তব্য রাখেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক ফেরদৌসী সুলতানা, আই এফ এম এর যুগ্ম সদস্য সচিব এম এ সামাদ, চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রবাসী অথিতিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com