বড়লেখায় শসা খাওয়ার লোভ দেখিয়ে শিশু বলৎকার : ধর্ষক গ্রেফতার

আব্দুর রব॥ বড়লেখায় শসা খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে বলৎকার করেছে আমির উদ্দিন নামে ৬ সন্তানের জনক এলাকার চিহ্নিত এক চিচকে চোর। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার রাতে পুলিশ এ লম্পটকে গ্রেফতার করেছে। সে উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। ভিকটিম শিশু (৬) তিন দিন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরেছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, ২৭ জানুয়ারী উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের এক দিনমজুরের ছেলে (৬) মাঠে খেলা করছিল। এসময় এলাকার চিহ্নিত চিচকে চোর লম্পট আমির উদ্দিন শিশুটিকে শসা খাওয়ানোর লোভ দেখিয়ে সবজি ক্ষেত পাহারার একটি বাসায় নিয়ে বলৎকার করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর মা বৃহস্পতিবার লম্পট আমির উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলা রুজুর পর রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে আসামী আমির উদ্দিনকে গ্রেফতার করেছে। বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম জানান, শিশু বলৎকারের অভিযোগে গ্রেফতার আসামীকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন