বড়লেখায় অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, অপহণরকারী গ্রেফতার

February 1, 2020,

আব্দুর রব॥ বড়লেখা থেকে অপহরণের ৫৩ দিন পর অপহৃত স্কুলছাত্রীকে (১৫) শুক্রবার ভোরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে উদ্ধার ও অপহণরকারী নাঈমুর রহমান রাজুকে (২০) গ্রেফতার করেছে বড়লেখা পুলিশ। রাজু উপজেলার গাংকুল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। ১ জানুয়ারী শনিবার বিকেলে বড়লেখা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে ও ভিকটিম স্কুলছাত্রী হুসনেআরা বেগমকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ও হরিপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে হোসনে আরা বেগম গত ৯ ডিসেম্বর সকালে স্কুলে যাচ্ছিল। বিভিন্ন সময়ে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে গাংকুল গ্রামের শরীফ উদ্দিনের ছেলে নাঈমুর রহমান রাজু ওই দিন তাকে অপহরণ করে। ঘটনার ১৫ দিন পর ২৩ ডিসেম্বর অপহৃত স্কুলছাত্রীর ভাই এজাজ আহমদ অপহরণকারী নাঈমুর রহমান রাজুকে আসামী করে বড়লেখা থানায় অপহরণ মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহণরকারী রাজুকে গ্রেফতার করেন।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার দাস জানান, শনিবার বিকেলে স্কুলছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে এবং গ্রেফতার আসামী রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com