বড়লেখায় বিশ্ব জলাভুমি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

আব্দুর রব॥ বড়লেখায় বিশ্ব জলাভুমি দিবস পালন উপলক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে ২ ফেব্রুয়ারী রোববার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিনের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন সংরক্ষক আ.ন.ম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অনুপ দত্ত, বন্যপ্রাণী বিভাগের মৌলভীবাজার সদর রেঞ্জ কর্মকর্তা জোলহাস উদ্দিন, বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগী বন কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমুখ।



মন্তব্য করুন