বড়লেখায় সাংবাদিক আবদুল কাদের তাপাদারের মায়ের জানাজা, দাফন সম্পন্ন

আব্দুর রব॥ দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুল কাদের তাপাদারের মা মরহুমা আলিফজান চৌধুরীর নামাজে জানাজা সোমবার বেলা আড়াইটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা গ্রামের শাহী ঈদগায় অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন এলাকার বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুর রহমান। রোববার বেলা দুইটায় সিলেট নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। জানাজা শেষে মরহুমার পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
জানাজার নামাজে অংশগ্রহণ এবং মরহুমার রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পল্লীবিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আব্দুল আহাদ, বড়লেখা পৌরসভার কাউন্সিলার আব্দুল মালিক ঝুনু, বড়লেখা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, দৈনিক যায়যায়দিন পত্রিকার বড়লেখা প্রতিনিধি সুলতান আহমদ খলিল, বড়লেখা শিশুশিক্ষা একাডেমীর চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মীর মখলিছুর রহমান, এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন তাপাদার, সাবেক ব্যাংক কর্মকর্তা রফিক উদ্দিন, প্রাইমারী শিক্ষক নেতা মীর মুহিবুর রহমান, বড়লেখা নিসচা’র সভাপতি তাহমিদ ইশাদ রিপন, সদস্য আব্দুল আজিজ প্রমুখ।



মন্তব্য করুন