এসএসসি ইংরেজী ১ম পত্রের পরীক্ষা বড়লেখায় ৩ কক্ষ  পরিদর্শককে অব্যাহতি

February 6, 2020,

আব্দুর রব\ বড়লেখায় এসএসসি পরীক্ষার ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা হলে কর্তব্যে অবহেলার দায়ে ৩ জন কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেয়া হয়েছে। এরা হলেন সোনাতোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন বিশ্বাস, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি দাস ও হাজী শামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রের ১, ১০ ও ১৭ নং কক্ষে এন্ড্রোয়েট মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষার ডিউটি করছিলেন ৩ জন কক্ষ পরিদর্শক। উক্ত পরীক্ষা কেন্দ্রের টেক অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম নিয়মিত পরিদর্শনে গিয়ে পরীক্ষা চলাকালিন তাদের নিকট এন্ড্রোয়েট মোবাইল ফোন দেখতে পেয়ে ফোনগুলো উদ্ধার করেন এবং এ ৩ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে অনুরোধ করেন।

পিসি মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন জানান, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পরীক্ষা হলের ৩ জন কক্ষ পরিদর্শককে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com