বডলেখায় বদরুল ইসলাম  ফাউন্ডেশনের অর্থায়নে  গ্রামীণ রাস্তার সংস্কার

February 8, 2020,

আব্দুর রব\ বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামের ৫০০ মিটার কাচা রাস্তার সংস্কার কাজ শুরু করেছে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন। ভাংগাচুরা কর্দমাক্ত রাস্তায় চলাচল করতে গিয়ে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোয়াচ্ছিলেন। তাদের দীঘদিনের দুর্ভোগ লাঘবে রাস্তাটির সংস্কারের অর্থায়ন করছেন সমাজসেবী সংগঠন আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী আগর-আতর ব্যবসায়ী বদরুল ইসলাম।

৬ জানুয়ারী বৃহস্পতিবার গ্রামীণ জরাজীর্ণ এ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার ফখরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক, মুজিবুর রহমান প্রমুখ। ইউপি মেম্বার ফখরুল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক মেম্বারের বাড়ির সামনা থেকে বশির উদ্দিনের বাড়ির সামনা পর্যন্ত ৫০০ মিটার কাচা রাস্তার দুরাবস্থা দেখে রাস্তাটির সংস্কার কাজের দায়িত্ব নেন দুবাই প্রবাসী বদরুল ইসলাম। তার অর্থায়নে গত বৃহস্পতিবার থেকে ১৮ জন শ্রমিক রাস্তায় মাটির কাজ করছেন। এতে প্রবাসী বদরুল ইসলামের অন্তত ৪ লাখ টাকা ব্যয় হবে। রাস্তার মাটির কাজ করে দেয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com