মৌলভীবাজার পলিটেকনিকে শিক্ষার্থীদের আন্দোলন : অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষনা

সাইফুল্লাহ হাসান\ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাস অবরোধ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে শিক্ষার্থীরা।
২৩ ফেব্রæয়ারী রবিবার সকালে ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করে। শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বন্ধ থাকবে।
জানা যায়, দ্বিতীয় শিফটের পারিশ্রমিক হ্রাসের প্রতিবাদে ও বিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ইন্সটিটিউটের শিক্ষকরা দীর্ঘদিন কর্মবিরতির পালন করছে। আর এ কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে ক্লাস, নষ্ট হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ।
শিক্ষার্থীদের দাবি, গত দেড় বছর ধরে থেমে থেমে শিক্ষকদের কর্মবিরতি চলছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই দাবি মেনে নেয়ার আহ্বান।
প্রথম শিফটের শিক্ষার্থী কামরান আহমেদ বলেন, শিক্ষকরা ২য় শিফটের ক্লাস বন্ধ রাখায় শিক্ষার্থীরা অনেক ভোগান্তিতে আছে। ঠিকমতো ক্লাস না হওয়ায় তারা পরীক্ষায় ভালো রিজাল্ট করতে পারছে না।
তিনি বলেন, যেহেতু দ্বিতীয় শিফটে ক্লাস হচ্ছে না, তাই আমরা প্রথম শিফটের শিক্ষার্থীরা আগামীকাল থেকে ক্লাস করবো না।
কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুর রহমান জানান, শিক্ষকদের দাবি, মূল বেতনের ৫০% (জাতীয় পে স্কেল ২০১৫ অনুযায়ী) পর্যায়ক্রমে ১০০% উন্নীত করতে হবে সরকারকে। কিন্তু সরকার বারবার আশ্বাস দিয়েও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছেনা। ফলে শিক্ষকদের দ্বিতীয় শিফটের ক্লাস থেকে বিরত ছাড়া কোন উপায় নেই।



মন্তব্য করুন