রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে “শ্রোতাক্লাব ক্যাম্পেইন” অনুষ্ঠিত

পলি রানী দেব নাথ॥ রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজারের আয়োজনে “শ্রোতাক্লাব ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ২৭ ফেব্রুয়ারি শ্যামেরকোনা গ্রামে রেডিও পল্লীকণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, টেকনিক্যাল প্রডিউসার হিমাদ্রি রায় শুভ্র, অনুষ্ঠান প্রযোজক কামরুজ্জামান মিঠু, প্রযোজক জনি বেগম ও সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে শ্যামেরকোনা শ্রোতাক্লাবের নারী ও শিশুরা গান, কবিতা ও গজল পরিবেশন করে। এছাড়াও নারীরা পুষ্টিকর খাবার ,বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ এবং বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন। এসময় তারা বলেন, বাড়ির আঙ্গিনায় শাকসবজি চাষ করে তারা টাটকা সবজি খেতে পারেন।
তারা আরো বলেন বাল্যবিবাহ সম্পর্কে তারা সচেতন থাকবেন এবং প্রতিবেশীকেও সচেতন করবেন। কোথাও নারীনির্যাতন ও বাল্যবিবাহ হতে দেখলে ১০৯ নম্বরে এবং ৯৯৯ নম্বরে ফোন করতে হবে সে সম্পর্কে তারা আলোচনা করেন। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি রেডিও পল্লীকণ্ঠের ফেইসবুক পেইজ (www.facebook.com/radiopollikontho) থেকে সরাসরি সম্প্রচারিত হয়।



মন্তব্য করুন