শহরের পূর্ব বড়হাট কুসুমবাগ এর পাশ দিয়ে মনুনদীর উপর দৃষ্টিনন্দন সেতুর দাবী

March 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা শহরের শহরের পূর্ব বড়হাট কুসুমবাগ এর পাশ দিয়ে মনুনদীর উপর দৃষ্টিনন্দন সেতুর বাস্তবায়নের দাবী উঠেছে।

পর্যটন নগরী যানজট মুক্ত একটি আধুনিক শহর রূপায়নে পশ্চিমবাজার এলাকায় একটি দৃষ্টিনন্দন ব্রীজ জরুরী। কারন এই ব্রীজের সাথে প্রায় ১৫-২০ হাজার মানুষের নিত্যদিনের জীবন যাপন শিক্ষা, ব্যবসা, চিকিৎসা জড়িত। বর্ষাকালে ঐ এলাকায় ১৫-২০ হাজার মানুষ নৌকায় যাতায়াত করে এবং শীতকালে বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ফলে প্রায়শই নদীর প্রবল স্রোতে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে আবার কখনো বাঁশের সাঁকো থেকে পড়ে স্কুলগামী ছাত্রছাত্রীরা এবং বয়োবৃদ্ধরা দুর্ঘটনার শিকার হচ্ছে। ১৩ মার্চ বুহস্পতিবার  প্রধানমন্ত্রীর নিকট পৌছানোর জন্য মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি ছাত্র ঈষান দেব বিত্ত “বাংলার জননীর কাছে মনের কথা বলি” শিরোনামে একটি খোলা চিঠি জনাব মোহাম্মদ রোকন উদ্দিন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত), মৌলভীবাজার এর নিকট প্রদান করে। ইতিমধ্যে সাঁকো থেকে পড়ে গিয়ে কদমহাটা উচ্চ বিদ্যালয়েল শিক্ষিকা মাধবী চক্রবর্তী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দূরত্বের কারনে প্রতিনিয়ত রাতের বেলা প্রসুতি ও হার্টের রোগীদের হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যুর পথযাত্রী হন। অথচ একটি পায়ে চলা সেতুর মাধ্যমে অত্র এলাকার মানুষ কয়েক মিনিটেই যুক্ত হতে পারে শহরের প্রাণকেন্দ্র পশ্চিমবাজারের সাথে। যোগাযোগ ব্যবস্থাকে তরান্বিত ও দুর্ঘটনা রোধে এলাকাবাসীর পক্ষ থেকে মনুনদীর উপর পূর্ব বড়হাট কুসুমবাগের পাশ দিয়ে দৃষ্টিনন্দন সেতু বাস্তবায়ন আমাদের একান্ত জরুরী হয়ে উঠেছে।

উল্লেখ আবশ্যক যে, এই ব্রীজ নির্মাণ হলে শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড ও পশ্চিমবাজার এলাকার যানজট নিরসন হবে এবং কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে।

অতএব, কয়েকটি গ্রামের যোগাযোগ ব্যবস্থা, শহরের যানজট নিরসন এবং পর্যটন নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে একটি সেতু নির্মাণ করে সাধারণ মানুষের সমষ্টিগত সমস্যা সমাধানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেতু বাস্তবায়নে আপনার সুদৃষ্টি এবং সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com