বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে উপজেলা ব্যাপি জীবানু নাশক স্প্রে প্রয়োগ 

March 31, 2020,

বড়লেখা প্রতিনিধি বড়লেখায় মরণব্যাধি করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজুর অর্থায়ন ও দিক নির্দেশনায় ছাত্রদলের উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার উদ্যোগে সোমবার উপজেলা ব্যাপি সদর রাস্তা ও বাজারগুলোতে জীবানু নাশক স্প্রে ছিটানো হয়েছে।

সরেজমিনে ছাত্রদলের নেতাকর্মীদের বিভিন্ন টিমে উপজেলার প্রধান প্রধান রাস্তাঘাট ও বাজারগুলোতে মরণব্যাধি করোনা ভাইরাসের সংক্রমণ টেকাতে জীবানু নাশাক ¯েপ্র ছিটাতে দেখা গেছে। জীবানু নাশক স্প্রে ছিটানো কর্মসুচিতে অংশগ্রহন করেন উপজেলা ছাত্রদলের নেতা ফয়ছল আহমদ, এম আরিফুল ইসলাম, পৌরছাত্রদল নেতা শাহরিয়ার ফাহিম, রাসেল আহমদ, আব্দুল অদুদ, কলেজ ছাত্রদল নেতা জাফর আহমদ, সজিব প্রমুখ।

মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু জানান, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে

মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি এ কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com