বড়লেখায় বিনা কারণে বাড়ি থেকে বের হওয়ায় ৫ জনের অর্থদণ্ড

April 4, 2020,

আব্দুর রব বড়লেখায় বিনা প্রয়োজনে ঘোরাফেরা করায় ৫ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২ এপ্রিল করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষকে মাইকিং করে অযথা বাড়ির বাহিরে ঘোরাফেরা না করার জন্য যৌথভাবে আহবান জানায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। এরপরও মানুষজন নিষেধাজ্ঞা না মেনে কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করছিল।

বড়লেখা পৌরশহরে বৃহস্পতিবার বিকেলে প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আদেশ অমান্য করায় ৫ জনকে ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার জুলফিকার। দণ্ডিত ব্যক্তিদের কেউই ঘোরাফেরা করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বিনা কারণে বের হওয়ায় ৫ জনকে অর্থদণ্ড দেয়া হয়। সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। জনসাধারণকে বিনাবিনা কারণে ঘর থেকে বের না হতে অনুরোধ করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com