বড়লেখায় ইউপি আ’লীগ সভাপতির উদ্যোগে ৪০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

April 4, 2020,

আব্দুর রব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির সওদাগর করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহবন্দী কর্মহীন ৪০০ দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তার ইউনিয়নের দরিদ্র পীড়িত গ্রাম উত্তরবাগ ও চুকারপুঞ্জি গ্রামের খেটে খাওয়া কর্মহীন ৪০০ পরিবারের বাড়িতে গিয়ে বৃহ¯পতিবার ও শুক্রবার তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। তিনি এ মহাদুর্যোগে আশ-পাশের গরীব মানুষের সহায়তায় সাধ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল মোক্তাদির সওদাগর জানান, ইতিপুর্বে তিনি পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, উপজেলা প্রশাসন ও সরকারীভাবে প্রাপ্ত খাদ্যসামগ্রী দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করেছেন। এসময় তার মনের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষগুলোকে সাহায্য-সহযোগিতা করার ইচ্ছা জাগে। এ ইচ্ছা থেকে তার ইউনিয়নের সবচেয়ে দরিদ্র এলাকার ৪০০ পরিবারকে চিহ্নিত করে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, হাফ কেজি পিয়াজ ও একটি সাবান বিতরণ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com