বড়লেখায় কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা : ২২ জনের অর্থদণ্ড

April 5, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করায় ২২ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে।

শনিবার ৪ এপ্রিল বিকেলে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ পর্যবেক্ষণকালে পৌরসভা, কানুনগোবাজার ও দাসেরবাজার এলাকায় তাদেরকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

জানা গেছে, প্রতিদিন প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করতে প্রচারণা চালাচ্ছে। এরপরও মানুষ নিষেধাজ্ঞা না মেনে কোন কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা করছিল। শনিবার বিকেলে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পর্যবেক্ষণ শুরু করে। এইসময় কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করার কারণে ২২ ব্যক্তিকে সর্বমোট ১৫ হাজার ৬০০শত টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এদেরমধ্যে বড়লেখা পৌরসভা এলাকায় ১৪ জনকে, তালিমপুর ইউনিয়নের কানুনগোবাজারে ৩ জনকে ও দাসেরবাজার ইউনিয়নের দাসেরবাজারে ৫ জনকে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডিতরা সকলে নিষেধাজ্ঞা অম্যান্য করে হাটবাজার, সড়কে ঘোরাফেরা করছিলেন। কেউই ঘোরাফেরা করার যৌক্তিক কারণ দর্শাতে পারেনি। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের অধীনস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট নাজমুস সাকিব, থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণমোহন দেবনাথ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রতিদিন জনসাধারণকে সচেতন করতে মাইকিং করছে। তারপরও মানুষ নিষেধাজ্ঞা অম্যান্য করে অকারণে বের হচ্ছেন। কোন কারণ ছাড়া বের হওয়ায় ২২জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com