রাজনগরে জ্বর সর্দি নিয়ে মৃত্যুবরণকারীর শরিরে করোনা সনাক্ত : পুরো গ্রাম লকডাউন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরে আকুয়া গ্রামে জ্বর ও স্বাশকষ্টে নিয়ে মৃত্যু হওয়া ব্যাক্তির শরিরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ ঘটনার পর রোববার ৫ এপ্রিল রাত ৯টা থেকে আকুয়া গ্রাম লকডাউন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন তৌহিদ আহমদ। মারা যাওয়ার পর মৃতব্যাক্তি সামছ ুমিয়ার শরির থেকে নমুনা ঢাকায় আইইডিসিআর পাঠালে পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়। ঢাকা থেকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। ফলে এই প্রথম মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস পজিটিভি সনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ও রাজনগর থানা সূত্রে জানাযায়, উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের সামছ ুমিয়া (৪৫) জ্বর-সর্দি নিয়ে গত ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান। তার মৃত্যুর খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে র্যাপিড রেসপন্স টিম মৃতের শরীর ও তার স্ত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসে।
সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য মৌলভীবাজার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। ৫ এপ্রিল রোববার সন্ধ্যার পর সিভিল সার্জন অফিসে মৃত সামছ ুমিয়ার রিপোর্ট পজিটিভ আসলে সাথে সাথে রাজনগর উপজেলা প্রশাসন ও থানাকে জানানো হয়। তবে তার স্ত্রীর শরিয়ে করোনা ভাইরাস নেগেটিভ পাওয়া যায়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন আকুয়া গ্রামের পূর্বে কোয়ারেন্টাইনে রাখা ১৬৩টি পরিবার সহ পুরো গ্রামকে লকডাউন করে। আশপাশের গ্রাম গুলোকে লকডাউনের পরিকল্পনা করে। তবে মৃত ওই ব্যক্তি বিদেশ ফেরত নন। তিনি স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ তিনি সর্দি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বর্ণালী দাস জানান, মৃত সামছু মিয়ার জ্বর-সর্দি ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমরা ওই ব্যাক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের অফিসের মাধ্যমে ঢাকা আইইডিসিআর এ পাঠালে মৃত ব্যাক্তির রিপোর্ট পজিটিভ আসে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঊর্মি রায় বলেন, মারা যাওয়া ব্যাক্তির মাঝে কিছু লক্ষণ ছিল। গত ৫ এপ্রিল তার করোনা পজিটিভ আসায় সাথে সাথে অকুয়া গ্রাম লকডাউন করা হয়।



মন্তব্য করুন