বাংলাদেশ সোসাইটি, যুক্তরাষ্ট্র’র সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর শোক

April 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ।
৬ এপ্রিল এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি জানান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ মৃত্যুতে দেশ এক বিশিষ্ট সমাজসেবক ও সংগঠককে হারালো।
উল্লেখ্য, ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি কামাল আহমেদ (৬৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে-সহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com