বড়লেখায় ১২৫০ পরিবারে জেলা পরিষদ সদস্য শিমুলের খাদ্য সহায়তা

April 8, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শহীদুল আলম শিমুল। তিনি পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের নির্দেশে তার ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার ১২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

খাদ্যসামগ্রীগুলো তিনি তার নিজ ইউনিয়ন দক্ষিণভাগ উত্তরের মানুষের পাশাপাশি উপজেলার বর্ণি, দাসেরবাজার ও তালিমপুর ইউনিয়নে গাড়ি যোগে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার তেল দিয়েছেন।

 জেলা পরিষদের সদস্য শহীদুল আলম শিমুল জানান, করোনাভাইরাসের কারণে মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় অনেকেই বেকার হয়ে পড়েছেন। অনেকে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। মানুষজন যাতে না খেয়ে থাকে, সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তাই মন্ত্রীর নির্দেশে ব্যক্তিগত পক্ষ থেকে মোট চারটি ইউনিয়নের ১২৫০ পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। পরবর্তীতে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ পেলে বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com