বড়লেখায় করোনায় কর্মহীন অসহায় ৩ হাজার পরিবারকে প্রবাসী বদরুলের খাদ্যসামগ্রী বিতরণ

আব্দুর রব॥ বড়লেখায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া উপজেলার সুজানগর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম ৮ এপ্রিল বুধবার ও বৃহস্পতিবার তার ইউনিয়নের ৩০০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এর আগে তিনি দরিদ্রদের মাঝে ৫ হাজার মা´, প্রতিটি মসজিদে ৪০০ লাক্স সাবান ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করেছেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সুজানগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপুল কান্তি দাস, ইউপি মেম্বার ফখরুল ইসলাম, শহিদ আহমদ, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম, হাশিমপুর ইসলামী যুবসংঘের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মনসুর আহমদ, সেক্রেটারী রাসেল আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন প্রমূখ।
জানা গেছে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ ধরে মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রণের আশংকা দেখা দিলে সারা দেশের ন্যায় বড়লেখায়ও নানা শ্রেণীর মানুষজন কর্মহীন হয়ে পড়েন। বিশেষ করে দিনমজুর, রিকশা ও অটোরিকশা চালক, শ্রমজীবি, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিু আয়ের মানুষের পরিবারে চরম খাদ্য সংকট দেখা দেয়। উপজেলার সুজানগর ইউনিয়নের দুবাই প্রবাসী ব্যবসায়ী ও আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল ইসলাম এসব দুর্দশাগ্রস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসেন। করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি তার ফাউন্ডেশনের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক দিয়ে প্রথমেই তিনি সুজানগর ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে ৫ হাজার মাক্স ও সচেতনতামুলক লিফলেট বিতরণ এবং মসজিদগুলোতে ৪০০ লাক্স সাবান প্রদান করেন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও হাশিমপুর ইসলামী যুবসংঘের সহযোগিতায় খাদ্যসংকট দেখা দেয়া পরিবারের তালিকা তৈরী করেন। বুধবার ও বৃহস্পতিবার পিকআপ বোঝাই করে তিনি সুজানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০০০ হাজার অভাবগ্রস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, পিয়াজসহ নানা খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
প্রবাসী বদরুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষের ঘরে খাদ্যসংকট দেখা দিয়েছে। অভাবগ্রস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা নিয়েছেন। প্রাথমিকভাবে তিনি নিজ ইউনিয়নের ৩ হাজার মানুষকে সহায়তা করেছেন। উপজেলার অন্যান্য এলাকায়ও সহযোগিতা করার চেষ্টা করছেন। তিনি এ মহাসংকটে প্রত্যেক বিত্তবানকে অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।



মন্তব্য করুন