সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ দেশের ক্লান্তি লগ্নে মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সরকার দেয়া টানা ছুটিতে অসহায় হয়ে পরেছে বিল্ডিং নির্মাণ শ্রমিকরা। কাজ না থাকায় তারা এখন খুব বেশি সমস্যায় আছেন। তাই জেলায় প্রায় ১২শ নির্মাণ শ্রমিকের মধ্যে কার্যকারি পরিষদের ২৪ জন মিলে মৌলভীবাজার সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে ২দিন ব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিল্ডিং নির্মাণ শ্রমিকদের মধ্যে যারা খুব বেশি সমস্যায় আছেন সুদু তাদের কে দেয়া হয়েছে খাদ্য সামগ্রী। গত কাল মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ১২০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
১২ এপ্রিল রবিবার সকালে পৌর মেয়র ফজলুর রহমান প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ১৪০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় সংগঠনের সভাপতি মো: আবুল হোসেন ও সাধারন সম্পাদক এরশাদ আলি সহ কার্যকারি পরিষদের ২৪জন সদস্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন বলনে করোনা ভাইরাস প্রতিরোধের কারণে নিম্ন আয়ের অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমাদের বিল্ডিং নির্মাণ প্রায় ১২শ শ্রমিক বেকার হয়ে আছে। করোনা ভাইরাসের কারণে কোন মালিক তাদের বিল্ডিংএ কাজ করাছেনা তাই শ্রমিকরা বেকার হয়ে আছে। তাছাড়া সরকারের টানা ছুটির কারণে অন্য কোন কাজও করতে পারছেনা। আমরা এখন পর্যন্ত সরকারি কোন ত্রান পাইনি, কার্যকারি পরিষদের ২৪জন সদস্যদের সহযোগীতায় দুই দিনে ২৬০ জনকে চাল,ডাল,আলু,তৈল,সাবান মিলিয়ে একটি করে প্যাকেট দিয়েছি। আমরা আশা করবো সরকার যেনো আমাদের মৌলভীবাজার সদর উপজেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নের অসহায় শ্রমিকদের প্রতি সুদৃষ্টিদেন।



মন্তব্য করুন