আউস উৎপাদনে সরকারী প্রণোদনা বড়লেখায় ২১৫০ কৃষককে সার ও বীজ বিতরণ

April 12, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় আসন্ন আউস মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২১৫০ জন প্রান্থিক কৃষককে কৃষি বিভাগের উদ্যোগে সরকারী প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, এবার ৪২০০ হেক্টরে আউস ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২১৫০ জন দরিদ্র কৃষকের মধ্যে জনপ্রতি ৫ কেজি উন্নত জাতের আউস বীজ, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সরকারী আউস প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এসময় ইউএনও মো. শামীম আল ইমরান, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার দেবল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল¬াহ খান, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, তপন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com