বড়লেখায় ১২’শ পরিবারকে ফ্রি সবজি দিল ছাত্রলীগ

আব্দুর রব॥ বড়লেখায় কাজ-কর্ম বন্ধ থাকায় বিপাকে পড়া গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের উদ্যোগে ১৩ এপ্রিল সামবার প্রায় ১২০০ পরিবারে ফ্রিতে সবজি বিতরণ করা হয়েছে। পৌর শহরের মধ্যবাজারে এ ফ্রি সবজি বিতরণ শুরু হয়। দুপুর ১২টা থেকে বিতরণ চলে বিকেল ৩টা পর্যন্ত। ১২০০ পরিবারের মধ্যে ১ কেজি করে আলু, টমেটো, বাঁধা কপি, বেগুন, ঢেঁড়শ, ২৫০ গ্রাম কাঁচা মরিচ ও ১০০ গ্রাম ধনে পাতা বিতরণ করা হয়।
বিতরণের শুরুতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক তায়েফ রাজা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিকু দে, সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি কামরুল আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহাদী সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি মন্নান আহমদ, সহসভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক রিমন আহমদ, ছাত্রলীগ নেতা সফিউস সামাদ জুয়েল প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন জানান, ‘করোনায় লকডাউনে দিনমজুর মানুষ কাজ কর্ম করতে পারছে না। তারা অনেক বিপাকে আছেন। তাদের এ সংকটকালে আমরা সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রায় ১২০০ পরিবারের মানুষকে ফ্রিতে সবজি দিয়েছি। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।’
উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ জানান, ‘ছাত্রলীগের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। এ সময়ে তাদের মতো সব তরুণরা এগিয়ে আসলে সংকট কেটে যাবে।’



মন্তব্য করুন