বড়লেখার দক্ষিণভাগ ইউপির শতাধিক পরিবহণ শ্রমিককে চাল ও টাকা বিতরণ
April 13, 2020,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির শতাধিক পরিবহণ শ্রমিককে ১৩ এপ্রিল সোমবার দুপুরে ত্রাণের চাল ও নগদ টাকা বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।
ইউপি কার্যালয় প্রাঙ্গণে পরিবহণ শ্রমিক প্রতি ১০ কেজি করে চাল ও নগদ ৫০ টাকা দেয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যানবাহন চলাচল বন্ধ করায় পরিবহণ শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারে খাদ্য সংকট দেখা দেয়। চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রব, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্যা রিয়াজুন নেছা, গীতা রাজভর প্রমুখ।



মন্তব্য করুন