হাকালুকি হাওরপাড়ে ধান কাটা উৎসব

April 15, 2020,

আব্দুর রব॥ হাকালুকি হাওরের বড়লেখা অংশে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের আতংকের মধ্যেও কৃষকদের প্রেরণা যোগাতে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে বড়লেখা উপজেলা কৃষি বিভাগ ধান কাটা উৎসব পালন করেছে।

এবার বড়লেখায় ৪৫৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২৬ হাজার মে. টন।

হাকালুকি হাওরপাড়ের হাল্লা এলাকার কৃষক জযনাল আহমদের বোরো ক্ষেতে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ এর উদ্বোধন করেন। এসময় ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার জানান, প্রতিকুল আবহাওয়ার মধ্যেও এবার বোরো ধানের ভাল ফলন হয়েছে। আশা করছেন উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com