প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুদান

April 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ে করোনা ভাইরাসজনিত সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।

১৫ এপ্রিল বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও সচিব জিয়াউল হাসান এনডিসি এসময় উপস্থিত ছিলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপমন্ত্রীর এক মাসের মূল বেতন এবং মন্ত্রণালয় ও এর অধীন পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও বাংলাদেশ রাবার বোর্ড এর কর্মকর্তা, কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ ৪৯ লক্ষ ৯ হাজার ৫শত ২০ টাকার একটি  চেক এসময় হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে সংযুক্ত থেকে  ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com