মৌলভীবাজারের মৌসুমের প্রথম বৃষ্টিপাত : অতিরিক্ত বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশংকা

স্টাফ রিপোর্টার: মৌসুমের প্রথম মৌলভীবাজারের ওপর দিয়ে কাল বৈশেখী হালকা ঝড় বয়ে গেছে। ঝড়ের সময় ব্যাপক বৃষ্টি ও বৃষ্টিবজ্রপাত হয়েছে। এ সময় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পূরো মৌলভীবাজার। তবে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ২৪ ঘন্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজার জেলায় শুত্রæবার ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়াও মৌলভীবাজার জেলার উত্তর পূর্বাঞ্চল ভারতের মেঘালয় ও আমামের বরাক অবিবাহিকায় এ সময়ে ১০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার কৃষি সমপ্রসারণ বিভাগের উপ পরিচালক কাজী লুৎফুল বারী জানান, চলতি বোরো মৌসুমে জেলায় বোরো ধান আবাদ হয়েছে ৫৩ হাজার ৫’শ ৩০ হেক্টর জমিতে। ফলনও ভাল হয়েছে। মাঠ থেকে মাত্র শুরু হয়েছে বোরো ধান তোলা। অতিরিক্ত বৃষ্টিপাত হলে হাওরের নি¤œাঞ্চলের ধান তলিয়ে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্থ হতে পারেন।



মন্তব্য করুন