গোরারাই ট্রাস্ট ইউ.কে শতাধিক পরিবারে খাদ্য সহায়তা দিল

স্টাফ রিপোটৃার: মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসা মাঠে চলমান করোনা পরিস্থিতিতে গরীব অসহায় এবং নিন্ম মধ্যবিত্তের মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।
শুক্রবার ১৭ এপ্রিল সকালে প্রায় শতাধিক পরিবারের মধ্যে চান, ডাল, সোয়াবিন, পিয়াজ,ছোলা, আলু, সাবান সহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ইংল্যান্ড প্রবাসীদের সংঘঠন ‘গোরারাই ট্রাষ্ট ইউ.কে’ এর পক্ষ থেকে এই ত্রান সামগ্রী সামাজিক দুরত্ববজায় রেখে বিতরণ করা হয়।
এসময় এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, গোরারাই জামে মসজিদের মোতাওয়াল্লি শাহ মোহাম্মদ আলী, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ।
উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান,সৈয়দ লিয়াকত আলী,খালিছুর রহমান, হাজী আব্দুল হাই,আবুল হোসেন চৌধুরী,আওয়ালচৌধুরী,আবুল কালাম
চৌধুরী, হাজী জসিম উদ্দিন, খালেদুর রহমান, মধু মিয়া, আব্দুল মুহিদ, জুনেদ আহমদ, হাফিজ আব্দুস শহিদ, আংগুর চৌধুরী, শিহাব চৌধুরী, শিপন মিয়া।
বাংলাদেশ ও বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ সিদ্দিক আহমদ।



মন্তব্য করুন