অল্পের জন্য অগ্নিকান্ড থেকে রক্ষা পেল সোনালী ব্যাংক প্রধান কার্যালয়

April 20, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে অবস্থিত সোনালী ব্যাংক এর প্রধান শাখা অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে গেল।

২০ এপ্রিল  সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান সোনালী ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান সোনালী ব্যাংক প্রধান শাখার জেনারেটর ও বিদ্যুতের সংযোগ স্থলে ধোয়া বের হচ্ছে। এ সময় তিনি বিদ্যুৎ অফিসে ফোন দিলে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেয়া হয়।

সাথে সাথে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীরা বলেন সদর সার্কেল এএসপি জিয়াউর রহমানের তৎপরতায় বড় ধরনের দূর্ঘটনা থেকে সোনালী ব্যাংক ও শহর রক্ষা পেল।

এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, কাজের জন্য তিনি বের হয়ে সোনালী ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তাঁর চোখ পড়ে সোনালী ব্যাংকের দিকে। তিনি দেখতে পান সেখানে বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে তিনি বিদ্যুৎ বিভাগকে ফোন দিলে বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়। এলাকা ও বিদ্যুৎ বিভাগের লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com