মধ্যবিত্ত পরিবারে গোপনে ত্রাণ পৌচ্ছে দিচ্ছে পৌর মেয়র ফজলুর রহমান

April 21, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার মধ্যবিত্ত পরিবারের মধ্যে পৌর-মেয়র মোঃ ফজলুর রহমান নিজস্ব অর্থয়ানে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মধ্যবিত্ত পরিবার মেয়র কিংবা কাউন্সিলদের মোবাইল নাম্বার ফোন দিলে সকালে বা রাতের মধ্য ত্রান পৌচ্ছে দিচ্ছেন। স্থানীয়রা মেয়রের এই উদ্যোগকে বিপদের সময়ে ভরসা হিসেবে দেখছেন।

এ ব্যাপারে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান  বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে করোনা মহামারির এই দুঃসময়ে ৪ শত মধ্যবিত্ত পরিবারকে প্রনোদনা উপহারের ব্যবস্থা করেছি। আসন্ন পবিত্র রমজানেও উপকরণ গুলোর সামান্য পরিবর্তন করে দেয়া হবে।

মধ্যবিত্ত পরিবারগুলো সম্মানের ভয়ে তাদের সমস্যার বিষয়ে প্রকাশ্যে কিছু না বলায় গোপনে তাদের ঘরে এসব পৌছে দেয়ার ব্যবস্থা করেছি।

তাছাড়া এসকল সহযোগীতা পেতে যে কোন পরিবার গোপনে কল করলেও তাদের ঘরে প্রনোদনা উপহার পৌঁছে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, করোনা যতদিন থাকবে ততদিন খাদ্য সমাগ্রী পৌচ্ছে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com