মৌলভীবাজারে জ্বর কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ২ যুবকের মৃত্যু : স্বাস্থ্য বিভাগ মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জ্বর কাশি ও শ্বাস কষ্ট নিয়ে ২ যুবকের মৃত্যু হয়েছে। করোনা পরিক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগানের রামনাথ দাশ (৩০) নামের এক ব্যাক্তির জ্বর, কাশি ও শ্বাস কষ্ট হলে সোমবার ২০ এপ্রিল সন্ধ্যায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে জুড়ী উপজেলায় সাগরনাল চা-বাগান এলাকায় বিকেলে করোনা উপসর্গ জ্বর, কাশি ও শ্বাস কষ্ট নিয়ে শ্যামল শাহা (২২) নামের একব্যাক্তি নিজ বাড়িতে মারা যায়।
মৃত ওই দুই ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন তাওহীদ আহমদ। উভয় পরিবারের সদস্যদের হোম কোয়রেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।



মন্তব্য করুন