পত্রিকা হকারদের খাদ্য সহায়তা দিলো জেলা পরিষদ

April 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা সংকটে বেশিরভাগ পত্রিকা জেলা সদরে না আসা এবং পত্রিকা বিলি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হকারা। আর এই কর্মহীন পত্রিকা হকারদের খাদ্য সহায়তা দিলো মৌলভীবাজার জেলা পরিষদ।

২২ এপ্রিল বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে জেলা পরিষদ এর উদ্যোগে পত্রিকা হকারদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। হকারদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা আওয়ামী শিল্পী গোষ্টির সভাপতি নাহিদ আহমদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিওর সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, মাহবুবুর রহমান রাহেল, আলী হোসেন রাজন, পত্রিকা হকার সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ নাগ।

সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী গ্রহন করেছেন হকাররা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল, আলু, লবন ও সাবান। করোনা সংকটে বেকার হয়ে পড়া পত্রিকা হকারা এসব খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com