যুক্তরাষ্ট্রের মিশিগান এলামনাই এসোসিয়েশনের পক্ষে মৌলভীবাজারে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাস মহামারিতে দুর্দশা কবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থান করা বাঙ্গালী প্রবাসীরা। মিশিগান চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন মৌলভীবাজার সদর উপজেলার হামরকোণা গ্রামের শতাধিক শ্রমজীবি পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তাদের পক্ষে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেন স্থানীয় খলিলপুর ইউপি আ’লীগ সহসভাপতি অলিউর রহমান ও তার সহযোগীরা।
মিশিগান চট্টগ্রাম এলামনাই এসোসিয়েশনের আহবায়ক সৈয়দ মঈন দীপু ও সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান জানান করোনাভাইরাস প্রকোপে দেশের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের আপদের সময়ে প্রতিকুল পরিস্থিতির জন্য দেশে এসে পাশে থাকতে পারছি না। তাই সামান্য খাবার সামগ্রী দিয়ে দূর থেকে তাদের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রয়াস।
বিতরণকৃত প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু, লবণ, চিনি ও সাবান দেওয়া হয়েছে। এছাড়া এ সংগঠনের পক্ষে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী অভাবী মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন