জ্বর ও শ্বাসকষ্টে বড়লেখায় ব্যবসায়ীর সিলেট আইসোলেশন কেন্দ্রে মৃত্যু : গভীর রাতে দাফন সম্পন্ন   

April 24, 2020,

আব্দুর রব॥ জ্বর, শ্বাসকষ্ট ও বুকেরব্যাথা নিয়ে আব্দুল জব্বার (৪৫) নামক এক ব্যবসায়ী মারা গেছেন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে।

তিনি বড়লেখায় উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুল গ্রামের মৃত আজমল আলীর ছেলে। রাত দেড়টায় ইউএনও’সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের লাশ দাফন সম্পন্ন হয়েছে। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অধিক সতর্কতার জন্য উপজেলা প্রশাসন নিহতের বাড়ি লকডাউন করেছে।

জানা গেছে, আব্দুল জব্বার দীর্ঘদিন থেকে বুকের ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জ্বর, শ্বাসকষ্ট ও বুকেরব্যথা বেড়ে গেলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। রাত ৮টার দিকে সেখানে তিনি মারা যান।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ বিশ্বাস শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল জব্বার করোনা আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত নয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রাতেই নিহতের বাড়ি লকডাউন করা হয়েছে

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com