ভয়েস অব মৌলভীবাজার বিতরণ করেছে খাদ্য সামগ্রী

স্টাফ রিপোর্টার॥ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের কারণে সুবিধা বঞ্চিত শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজক সংগঠন ভয়েস অব মৌলভীবাজার।
২৪ এপ্রিল শুক্রবার সকালে শহরের কাশিনাথ রোডস্থ কল্পনা সিনেমা হলের স¤ু§খে ভয়েজ অব মৌলভীবাজার এর কেন্দ্রীয় কমিটির অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়ার মোঃ ফজলুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভয়েস অব মৌলভীবাজার এর যুগ্ন আহব্বায়ক আনোয়ার হোসেন দুলাল, সদস্য সচিব বকশী মিছবাহ উর রহমান, যুগ্ন সদস্য সচিব মিলাদ তালুকদার, সদস্য অজয় সেন, মো: আব্দুল ওয়াহাব পান্না, সৈয়দ মোকাম্মিল আলী, নিখিল তালুকদার, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, জুয়েল আহমদ, আমেরিকা প্রবাসি শেখ সামছু তালুকদার, সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, আলু, ছোলাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী। প্রায় দুই শতাধীক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।



মন্তব্য করুন