করোনা মুক্তির প্রার্থনা

April 25, 2020,

আবদুল হামিদ মাহবুব :
শত্রুর ভয়ে মানব জাতি ঘরে ঘরে আজ বন্দী
শত্রুকে বিনাশ করার তরে চলছে কতো যে ফন্দি।
শত্রুর দেখা পাচ্ছে না কেউ তবুও চালায় যুদ্ধ
এই শত্রুকে ঘায়েল করার সকল পথই রুদ্ধ !
করোনা শত্রু দমাতে পারেন, যদি তার ইচ্ছা হয়
তিনি স্রষ্টা আমাদের খোদা, তিনি সেই দয়াময়।
তার কাছে সবে প্রার্থনা করি; দয়া যদি হয় তার
মানবজাতি পরিত্রাণ পাবে, হয়রান হবে না আর।
পবিত্র এই রমজান দিনে প্রার্থনা তার কাছে
দয়াল মাবুদ তোমার দয়ার সীমা পরিসীমা আছে?
তোমার সাথে যুদ্ধ করার শক্তি কি আছে কারো;
সকল বান্দাকে দাও বুঝিয়ে তুমি সবই করতে পারো।
আমরা বান্দা গুনাগার জানি, তুমি যে রহমান
সকল গুনা করে দিয়ে ক্ষমা আমাদের বাঁচাও প্রাণ।
দেখছোতো তুমি সারা পৃথিবী, গিয়েছে বিষাদে ছেয়ে
করোনা জীবাণু হোক ধ্বস, তোমার হুকুম পেয়ে।
তোমার সৃষ্টি মানব জাতির, দাও নিরাপদ প্রাণ
এই মানুষেরা সদাই করুক তোমারই গুণগান।
(রমজানের প্রথম দিনে)

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com