হতদরিদ্র দুইশ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান

April 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে মৌলভীবাজার সদার উপজেলার বড়কাপন নিজ গ্রামে হতদরিদ্র ও কমর্হীন দুইশ পরিবারকে ইফতার সামগ্রী দিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
২৫ এপ্রিল শনিবার পবিত্র রমজানের প্রথমদিনে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের পারিবারিক উদ্যোগে নিজ বাড়ীতে ইফতার সামগ্যী বিতরণ করা হয়েছে। গ্রামের হতদরিদ্র,কর্মহীন,নিম্নআয়ের দুইশ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এ সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতি পরিবারকে ১৮কেজি ওজনের ইফতার সামগ্রীর প্যাকেট দেয়া হয়। ইফতার সমগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ ও ছোলা।
মিছবাহুর রহমান জানান প্রতি বছর পবিত্র রমজান উপলক্ষে গ্রামের দরিদ্র মানুষকে পারিবারিকভাবে ইফতার সমাগ্রী দিয়ে সহযোগীতা করা হয়ে।এরই ধারাবাহিকতায় এবারো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সারাদিন রোজা রেখে গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে ইফতার করতে পারে সে জন্য এমন উদ্যোগ নেয়া হয়। আর এই ইফতার সামগ্রী দিতে সহায়তা করেছেন লন্ডন প্রবাসী ভাই আফছারুল হক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com